সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে এলাকায় ট্রাক চাপায় অপর ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রবিবার ভোর পৌনে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ থানার বাসিন্দা ট্রাক চালক কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার নবীনবাগ গ্রামের হানিফ উল্যাহর ছেলে চালকের সহকারী ইদ্রিছ আলী (৪২)।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওয়নের এসপি মো. শহিদ উল্যাহ জানান, সকালে ফজরের নামাজ আদায়ের পর একটি ট্রাকের চালক ও তার সহকারী দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসপি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার ও গাড়ি দু’টি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর ধাক্কা দেয়া ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

—ইউএনবি