সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মুয়াজ্জিন গ্রেপ্তার

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ওই ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৌহিদুল আলম হৃদয় (১৯) সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আলমগীরের ছেলে। সে বাঁশবাড়িয়া ইউনিয়নে আর জুট মিল জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই স্কুল ছাত্রীর বাবা থানায় মামলা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, হৃদয় ভুক্তভোগী কিশোরীর ছোট ভাইকে আরবি পড়াতেন। এর সূত্র ধরে গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ওই কিশোরীকে নিজ কক্ষে ডেকে ধর্ষণ করে হৃদয়। বাড়ি ফেরার পর ওই স্কুলছাত্রী তার মাকে ঘটনাটি জানায়। বিষয়টি স্থানীয় পর্যায়ে জানানোর পর কোনও সমাধান না পেয়ে শুক্রবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী মেয়েটির বাবার করা মামলায় হৃদয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

—ইউএনবি