সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

তালতলীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বরগুনার তালতলীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার তিনটি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার তালতলী বাজার, ফকিরহাট বাজার ও পচাঁকোড়ালিয় বাজারে অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ পলিথিন মজুদ রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ আইনে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়। এইক সাথে জব্দকৃত অবৈধ পলিথিন পুড়িয়ে ফেলা হয়।

আওয়ামী লীগ যখনি ক্ষমতায় আসে তখনি তারা ফাসিস্ট রুপ ধারণ করেঃ আমীর খসরু
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের এই অভিযান অব্যাহত থাকবে।