সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

খুবিতে ‘উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন 

খুলনা প্রতিনিধি:
উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল পৌণে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় প্রধান অতিথি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
কর্মশালায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস, এম, কবীর। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেক্রেটারি এ কে এম মনিরুল ইসলাম। বক্তৃতা করবেন কাউন্সিলের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ।
কর্মশালায় সহযোগিতা করেন খুলনা বিশ্ববিদ্যালয় আইকিউএসি।