সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মাস্ক পরে আলোচনায় সালমান

অনলাইন ডেস্ক :

করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক। সারা বিশ্বের মানুষ বিশেষজ্ঞদের এই পরামর্শ মেনে চলার চেষ্টাও করছেন। শোবিজ অঙ্গনের তারকারা এ বিষয়ে একটু বেশি যত্নশীল। কারণ তাদেরকে অনেক মানুষ অনুসরণ করেন। কিন্তু সেই মাস্ক পরে হাসির পাত্র হলেন বলিউড অভিনেতা সালমান খান। এ ঘটনার সূত্রপাত সালমান খানের একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবিতে দেখা যায় কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছেন সালমান খান। মাথায় টুপি, মুখে কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতা দিয়ে লেখা হয়েছে ‘এসকে’। কিন্তু মাস্কটি উল্টো করে পরায় এই বর্ণ দুটিও উল্টো দেখাচ্ছে। আর এ অবস্থায় চিত্রগ্রাহকের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সালমান খানের এই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি তার ভক্তরা। কেউ কেউ ব্যঙ্গ করে বলেছেন ‘মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।’ একজন লিখেছেন, ‘মাঝে মধ্যে মাস্ক পরলে এমনটা হবেই।’ অনেকে আবার মাস্ক ঠিক করে পরার উপদেশও দিয়েছেন। সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটির শুটিংয়ের জন্য সম্প্রতি রাশিয়া ও তুরস্কে গিয়েছিলেন তারা। বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ দর্শকের কাছে বেশ ভালো সাড়া ফেলে। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। সিনেমাটি পরিচালনা করছেন মনীশ শর্মা।