সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁদপুরে কলকাতার কৌশানী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ছবিতে আরও একজন ভিনদেশি নায়িকা যুক্ত হচ্ছেন- এমনটাই জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। আর সে কারণেই সোমবার ঢাকার বিমানবন্দরে নেমেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তবে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। ‘পিয়া রে’ নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ছবিটির প্রযোজক সেলিম খান সোমবার দুপুর ২টার সময় বলেন, ‘‘কীভাবে যেন অনেকেই জেনেছেন ‘পিয়া রে’ ছবির কাজ হবে পূবাইলে। কিন্তু এটার লোকেশন চাঁদপুর। তাই কৌশানী কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুরে রওনা দিয়েছেন।’’ জানা যায়, মঙ্গলবার থেকে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে। পূজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।