সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হবিগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আন্দিউড়া উম্মেতুনেছা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোশারফ, জব্বার মিয়া ও রুপা আক্তার। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস আন্দিউড়া নামক স্থানে পৌঁছালে মাধবপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশু মোশারফ ও জব্বার মিয়ার মৃত্যু হয়। মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপা আক্তার নামে আরও একজন মারা যান।