Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

পঞ্চগড়ে বজ্রপাতে ব্যক্তি নিহত, আহত ৪

ফাইল ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রাধাঁনগর ইউনিয়নের রসেয়া দুর্গামন্দির এলাকায় সোমবার রাতে এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

নিহত রঞ্জিত বর্মন (৩০) ওই এলাকার ভূজেন বর্মনের ছেলে।

আহতরা হলেন-একই এলাকার কালকাটু বর্মনের ছেলে গণেশ (৪৫), কানাদুরু চন্দ্রের ছেলে কুলিন (৪৫), বিরেন্দ্রনাথের ছেলে পরিতোষ (৩২) ও প্রেমোহরি বর্মনের ছেলে ভবেশ (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজারউদ্দীন জানান, দূর্গামন্দির এলাকায় দুটি চায়ের দোকানে রঞ্জিতসহ চার জন চা খেয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। আকষ্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিতকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ভবেশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যরা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো হুমায়ূন কবীর হাসপাতালে নিয়ে আসার আগেই রঞ্জিতের মৃত্যু হয়েছে নিশ্চিত করেছেন।

—ইউএনবি