সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শার্লিন চোপড়ার দিকে কাদা ছুড়লেন গেহানা

অনলাইন ডেস্ক :

রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির পক্ষে আবার সরব হয়েছেন ভারতের অভিনেত্রী, মডেল ও টিভি উপস্থাপক গেহানা। এবার তীর ছুড়েছেন শার্লিন চোপড়ার দিকে। বলেছেন, ‘শার্লিন শুধু নিজেকে আলোচনায় আনতেই রাজ কুন্দ্রার মানহানির চেষ্টা করছেন।’ টাইমস অব ইন্ডিয়াকে গেহানা বলেন, ‘সে (শার্লিন চোপড়া) নিজেকে খবরে রাখতেই এসব বলছে। পর্ন ভিডিও তৈরির অভিযোগ থেকে নিজেকে আড়াল করতেই এসব করছে শার্লিন। তাই সে এখন শিল্পার পেছনে লেগেছে। যদিও শিল্পা তার কথাবার্তায় বিশেষ কান দিচ্ছেন না।’ গেহানা আরও বলেন, ‘শার্লিন অকৃতজ্ঞ। কারণ রাজের কারণেই সে আজ এত টাকার মালিক হয়েছে। আর্মসপ্রাইম আ্যাপ থেকে অনেক টাকা আয় করেছে শার্লিন। তাকে এ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন রাজ।’ প্রসঙ্গত, শার্লিন চোপড়ার অভিযোগ ছিল- রাজ কুন্দ্রা তাকে পর্ন ইন্ডাস্ট্রিতে আসার কথা বলেছিলেন। কিন্তু গেহানার মতে, শার্লিন নিজেই রাজকে এসবে উৎসাহ দিয়ে আসছিলেন। রাজ জেল থেকে বের হওয়ার পর তার প্রতি মানুষের মনোযোগ কমে যাওয়াতে শার্লিন শিল্পাকে আক্রমণ করতে শুরু করে।