সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে চিঠি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে চিঠি দেয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে গত ১৫ জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়া নিয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, যোগ্যতা না থাকা সত্ত্বেও মেয়ে পুতুলকে ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক বানাতে অনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে রাজউকের ১০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে।

দুদকের মহাপরিচালক বলেন, প্রভাব খাটিয়ে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে সংস্থাটির আঞ্চলিক পরিচালক দায়িত্ব থাকেন, তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেয়া হচ্ছে।