সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। রবিবার (১৯ জানুয়ারি) তার আইনজীবী এ জামিনের আবেদন করেন। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে। আগামী সোমবার (২০ জানুয়ারি) এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।

গত বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরো ১৮ জনকে আসামি করা হয়।

চিন্ময় দাস ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওইদিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে।