সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

পাবনা প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পাবনায় দরিদ্র অসহায় মানুষের মাঝে একহাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সংস্থাটির সদস্যরা। ২২ জানুয়ারী (বুধবার) দুপুরে জেলা সদরের গয়েশপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা হাসপাতাল মাঠ চত্বরে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শীত বস্ত্র কম্বল সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারন সম্পাদ ও জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা। বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ, ফকির উদ্দিন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য রাজিবুল হক, দিপক কুপার সরকার, আখতারুজ্জামান শিপন, মোঃ রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এলাকার দিনমজুর শ্রমিক, রিক্সা, অটো, ভ্যান চালক, মাটি শ্রমকি, কৃষক শ্রমিক পরিবারের এক হাজার নারী ও পুরুষ সদস্যদের উপস্থিতিতে এই কম্বল বিতরণ করা হয়। বন্ধু ফাউন্ডেশন এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠির উন্নয়নে দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম করে আসছেন। এলাকার অসহায় দরিদ্র নারী পুরুষ আবাল বৃদ্ধা ও শিশুদের শিক্ষা উপকরণসহ সামাজিক ও আর্থিক ভাবে সাবলম্বি করার লক্ষে কাজ করে যাচ্ছেন। এলাকার সচ্ছল শতাধিত যুবকের আর্থিক সহযোগিতায় এই সামাজিক র্ক্যাক্রম করছেন সংগঠনের সদস্যরা।