সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

৩৩ লাখ টাকার কাজে ২৬ লাখ টাকা দুর্নীতি

খুলনা প্রতিনিধি:
খুলনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পের কাজে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে খুলনার জোড়াগেটে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা। যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হবার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূত ভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান দুদক কর্মকর্তারা। অভিযানে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।দুদকের খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ বলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিলো ৩২ লক্ষ ৯৬ হাজার ১০১ টাকার একটি কাজ ছিলো যার মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামত যা স্বল্প মূল্যের এবং ২টি ম্যাকানিকাল যা ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হবে। আমরা সরেজমীন বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। ম্যাকানিকাল যে দুইটি কাজ রয়েছে যার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা তার কোন কাজ পাওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও রয়েছে ব্যপক অনিয়মের চিত্র। এনাদের ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।