সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রোহিঙ্গা নেতা হত্যার তীব্র নিন্দা জানিয়ে তদন্তের দাবি জাতিসংঘের

ফাইল ছবি

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার তীব্র নিন্দা জানিয়ে এর তদন্ত দাবি করেছে জাতিসংঘ (ইউএন)।

জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেমব্লে বলেন, জাতিসংঘ বাংলাদেশ কর্তৃপক্ষকে এই ব্যাপারে তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির জন্য আহ্বান জানিয়েছে।

এসময় জাতিসংঘ বাংলাদেশসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তার জন্য শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের স্বেচ্ছাসেবী, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের আহ্বান অব্যাহত রেখেছে।জাতিসংঘ বলেছে যে তারা এই প্রচেষ্টায় দৃঢ়ভাবে তাদের সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

—ইউএনবি