সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

বেরোবি রসায়ন বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

রংপুর ব্যূরো: বর্নিল আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে রসায়ন বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর সামনে দিবসটি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল লতিফসহ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য।

এসময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রসায়ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীকে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, জ্ঞান চর্চায় শিক্ষক ও শিক্ষার্থীর নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আগামীতে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।