সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নোয়াখালীতে অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১লা অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাব্বরপুর গ্রামে হাসান আলী মিঝির বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ। এ সময় সেখান থেকে সন্ত্রাসী জুয়েলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল স্থানীয় টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।