সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

খুলনার গণগ্রন্থাগারের দেয়ালে বাংলার ঐতিহ্য

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার। এ প্রতিষ্ঠানের আঙিনা জুড়ে বই মেলা। দুপুর থেকে মধ্যরাত অবধি চলে বই বেচাকেনা। এবারের বই মেলার বড় আকর্ষণ গ্রন্থাগারের দেয়ালে বাংলার ঐতিহ্যের গ্রাফিতি। এতে স্থান পেয়েছে অবিরাম বাংলার মুখ। এটি রুপ দিয়েছেন ঢাকা আর্ট কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় তরুণরা। বাংলার রুপ, রস ও মুখের এ গ্রাফিতির দর্শক সব বয়সী নারী-পুরুষ।

প্রতি বছরের ন্যায় এ বছরও মেলার আয়োজন জেলা প্রশাসন । নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে তরুণদের গ্রাফিতির আয়োজন। ২৬ জানুয়ারি থেকে দেয়ালে রঙের তুলি হাতে তুলে নেন ঢাকা আর্ট কলেজের শিক্ষার্থী এইচ আর অন্তু, স্থানীয় শিক্ষার্থী নাফিজা, কনিজল, সোহাগ, আরমান ও অনিক হাওলাদার।

বই মেলায় দেয়ালে শোভা পেয়েছে পট চিত্র, মায়ের কাছে শিশুর প্রথম হাতে খড়ি, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার পাঠশালা, ঢেঁকিতে ধান ভানার, ভাষা আন্দোলন, ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি প্রথম বই মেলার বটতলার ছবি, চব্বিশের এর গণ-অভ্যুত্থানের ছাত্রীদের ওপর নির্যাতনের দৃশ্য, ৫ আগষ্ট ছাত্র জনতার শিববাড়ি মোড়ে বিজয় উল্লাস, বাংলাদেশ-ভারত মৈত্রি বিদ্যুৎ কেন্দ্র, সুন্দরবন ও নারীদের ওপর শ্লীলতাহানির দৃশ্য।

গ্রাফিতি দেখতে আসেন সরকারী মহিলা পলিটেকনিকের শিক্ষার্থী এলমা নুসরাত তুর্জি, নুসরাত জাহান ও শতাব্দী মাদ্রী। তাদের অভিমত গ্রাফিতিতে বাংলার মুখ ফুটে উঠেছে। তরুণদের দেশপ্রেমের প্রতিচ্ছবি। গ্রাফিতির আয়োজকদের শ্লোগান কথা ‘বলার স্বাধীনতা’। এর সাথে সম্পূর্ণ একমত। নারীর চলা ফেরার নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাফিতির ভাষা নতুন প্রজন্মকে আকর্ষণ করেছে। তুলিতে চব্বিশের গণঅভ্যুত্থান ইতিহাসের সাক্ষী। এ গ্রাফিতি আমাদের গর্ব, আমাদের অহংকার।