সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা’

অনলাইন ডেস্ক :

তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা’। আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সিনেমাটির প্রথম অংশ। শনিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটি মুক্তির নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ‘পুষ্পা’ সিনেমার নির্মাতারা। ‘পুষ্পা’ নামের ভ্যারেফাইড অ্যাকাউন্টে জানানো হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। ‘পুষ্পা’ সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার। এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। দু’টি অংশে মুক্তি পাবে এটি। প্রথম অংশের নাম ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল। গত ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এই সিনেমা মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেন নির্মাতারা।