সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এল ৪০ বাংলাদেশি ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা শেখ পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি
Skip to content

শ্রীমঙ্গলে ২ শতাধিক খেলোয়ারের মাঝে তুরস্কের ইফতার সামগ্রী বিতরণ 

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল, প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান উপলক্ষে তুরস্কের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা পক্ষ থেকে প্রায় দুই শতাধিক চা বাগানের খেলোয়াড়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৭ মার্চ) সকালে উপজেলার ভিমসী বাবুর বাজার এলাকার স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (শি) এর ট্রেনিং সেন্টারে বিভিন্ন চা বাগান থেকে আসা সুবিধা বঞ্চিত খেলায়ারদের হাতে ইফতার সামগ্রীর তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শি এর শ্রীমঙ্গল ইউনিট এর সভাপতি ঝিনুক বৈদ্য, কোচ আলতাফ হোসেন মুর্শেদ, কোচ দেব প্রসাদ শীল, কোচ লাবনী দোষাদ প্রমুখ।
ঝিনুক বৈদ্য বলেন, আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানের শিশুদের নিয়ে ফুটবল ও বলিবল প্রশিক্ষণ দিয়ে থাকি। তাদেরকে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন খেলায় অংশ নিতে সহযোগিতা করি। তাদের জন্যই তুরস্কের দাতা সংস্থা টিকা এর পক্ষ থেকে ইফতার সামগ্রী এসেছে। আজ আমরা এগুলো তাদের হাতে তুলে দিয়েছি।