সাম্প্রতিক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এল ৪০ বাংলাদেশি ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা গ্যাস সংকটে গাজীপুর-নোয়াখালী শেখ পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
Skip to content

চাঁদপুরে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে সেহরির সময় গ্যাস-সংযোগ থেকে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- খাদিজা আক্তার (২৫), শাহনাজ বেগম (৬০), আব্দুর রহমান (৬৫) ও মো. মমিন (১৪)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চাঁদপুরের এক বাসায় গ্যাস-সংযোগ থেকে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আমাদের এখানে চারজন এসেছেন। তাদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ, শাহনাজ বেগমের শরীরের ২০ শতাংশ দগ্ধ, আব্দুর রহমানের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ও মো. মমিনের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।

এর আগে রোববার ভোরে সেহরির জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে দুইজন চিকিৎসাধীন। আর বাকি চারজনকে ঢাকায় পাঠান চিকিৎসক।