সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে শফিক নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। রোববার (৩রা অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঝিনাইদহ জেলার পিপি ইসমাইল হোসেন জানান, বিস্ফোরণের একটা বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি মালখানার ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর ওরা এসে তিন জনকে উদ্ধার করে সদর হাসপাতলে পাঠায়। এদের মধ্যে একজন মারা গেছেন। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে মালখানায় সংস্কারের কাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছিল। মিস্ত্রিদের কোনো ধরনের পরিস্কার-পরিচ্ছন্ন মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের নাম শফিক বলে জানা গেছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।