Upcoming

Netherlands
0-0

Sweden
Source: ESPN


ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ ডামুড্যা বাজারে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মুদি দোকানে মুগ ডালে রং মিশিয়ে বিক্রি করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এর নেতৃত্বে ১৫ই মার্চ শনিবার রাফী স্টোর কে ৩০ হাজার টাকা এবং রশিদ স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মুদিদোকান বেকারী খাবারের হোটেল আমাদের এই অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন সময়ে পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলেয়া বেগম। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান কবির বেপারী সাংবাদিক নুরুল হুদা প্রমুখ।
এ সম্পর্কিত আরও পড়ুন