সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

রবিবার বিকালে জেলার বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল জেলা শহরের পিটিআই মাস্টারপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে ও অপরজন হলো, শহরের নাখরাজপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে আবু মঞ্জুর জুয়েল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )বাবুল উদ্দীন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রবিবার বিকাল সাড়ে চারটার দিকে মহানন্দা নদীর বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর
এলাকায় অভিযান চালায়। এসময় ৩০ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেলে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ ফয়সাল আহমেদ তমালের জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

—ইউএনবি