সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঘনশ্যাম নায়েক আর নেই

অনলাইন ডেস্ক :

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’র অভিনেতা ঘনশ্যাম নায়েক আর নেই। এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর হার মানলেন ‘নাট্টু কাকা’ নামে পরিচিত এই অভিনেতা। ৭৭ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। রোববার বিকেলে টুইটারে অভিনেতা ঘনশ্যামের মৃত্যুর খবরটি প্রকাশ করেন ধারাবাহিকের প্রযোজক। ক্যানসার আক্রান্ত ছিলেন অভিনেতা ঘনশ্যাম নায়েক। মাঝে শরীর বেশি খারাপ হলে শুটিং থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র সাত বছর বয়সে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন ঘনশ্যাম। ১৯৬০ সালে ‘মাসুম’ ছবিতে তাকে দেখা গিয়েছিল শিশুশিল্পীর ভূমিকায়। শতাধিক গুজরাটি ও হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। যার মধ্যে অন্যতম ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘চোরি চোরি’ ইত্যাদি।