সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

খুলনায় ঘুষ কেলেঙ্কারিতে এলজিইডির উপসহকারী প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড 

খুলনা, প্রতিনিধি: খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত ঘুষ গ্রহণের অভিযোগে এলজিইডি কয়রা উপজেলার উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হাবিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী।দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২০১৪ সালের ১৬ এপ্রিল এক ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল হাতেনাতে হাবিবুল্লাহকে আটক করে। পরে দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন (মামলা নং-৭, ১৬/০৪/১৪)।

মামলার তদন্ত শেষে দুদকের উপ-সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডাদেশ দেন।

উল্লেখ্য, এস এম হাবিবুল্লাহ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।