সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা  

জয়পুরহাট প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উৎযাপনের লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ মতিন প্রমুখ।
সভায় শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।