সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

সাভারে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

এস এম মনিরুল ইসলাম, সাভার : সাভারের পাথালিয়া ইউনিয়নে মাদক ব্যবসায়ী মজিবর রহমান ও তার পুত্র শৈকতের দীর্ঘদিনের অত্যাচার ও সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোমবার দুপুরে বিক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা এলাকায়  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক’শ মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার মজিবর রহমান ও তার ছেলে সামিউল আলম শৈকত এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি এবং নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে কুখ্যাতি অর্জন করে। তাদের বিরুদ্ধে বহুবার পুলিশে অভিযোগ করা হলেও অজানা কারণে  কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মানববন্ধন থেকে দাবি করেন বাসিন্দারা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, “মাদকের থাবায় আমাদের সন্তানরা ধ্বংস হচ্ছে, আর কতকাল চোখ বন্ধ করে থাকব?”। এসময়  মজিবর ও তার পুত্রকে দ্রুত গ্রেফতার করে শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

“মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাভারবাসীর রুখে দাঁড়ানো এই সংগ্রামে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ।” এ বিষয়ে আশুলিয়ায় থানার ওসি ( তদন্ত) কামাল হোসেন বলেন আলোচিত পিতা-পুত্রের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম, নূর হোসেন, মোবারক হোসেন রুমি, আব্দুর রহিম, কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।