সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

ফ্যাসিস্ট এর দোসর আওয়ামীলীগ নেতার আত্মসাত করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ বগুড়ার পলাতক আওয়ামীলীগ নেতা ফ্যাসিস্ট এর দোসর জুলাই বিপ্লবে ছাত্র হত্যাকারী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে হিমাগারের নামে জমি আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকসহ জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সকাল ১১টায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব,জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, ভুক্তভোগী কৃষক মুকুল হোসেন সহ অন্যরা।
বক্তাগণ বগুড়ার শিবগঞ্জের আওয়ামীলীগ নেতা ১৫ মামলার পলাতক আসামী শাহজাহান চৌধুরীর মালিকানাধীন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়ার মুন্নি হিমাগারের নামে আত্মসাত করা জায়গা আগামী সাত দিনের মধ্যে উদ্ধারের দাবি জানান। অন্যথায় পলাতক শাহজাহান চৌধুরীর পেছনের শক্তি দাতাদের খুঁজে বের করে জনসন্মুখে বিচার করার হুঁশিয়ারি দেওয়া হয়।