সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

কানাইঘাটে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানকে গণপিঠুনি

এস এ  শফি, সিলেট : গত রাতে আওয়ামী লীগের কার্মকাণ্ডকে নিষিদ্ধ করার পর দিনই সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৬ নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আফসার উদ্দিন আহমদকে গণপিঠুনি দিয়েছে স্থানীয় জনতা।
রোবার দুপুরে কানাইঘাট সদর ইউনিয়নের চটিগ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আফসার উদ্দিন আহমদ দুপুরে চটিগ্রামে উন্নয়ন প্রকল্প দেখতে যান। সেখানে তার কাছে একটি রাস্তার কাজের হিসাব চান গ্রামবাসী ও স্থানীয় জনতা। তিনি হিসাব দিতে অস্বীকার করলে এক পর্যায়ে চটিগ্রাম জামে মসজিদের সামনে তাকে গণপিটুনি দেন স্থানীয় জনতা।
এদিকে, আফসার উদ্দিনকে গণপিঠুনি দেয়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মসজিদের বারান্দা থেকে তাকে মারধর করে উঠানে নামিয়ে আনা হয়। এক পর্যায়ে সুযোগ বুঝে তিনি দৌঁড়ে পালিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান আফসার উদ্দিন বার বার অনুরোধ করতে থাকেন তাকে যেন আর মারা না হয়, তিনি কান্নাকাটিও করেন। ঘটনার ভিডিও ও ছবি ধারণ করার সময় তিনি ভিডিও যাতে ধারণ করা না হয় এবং ছবি যাতে সোশ্যাল মিডিয়ায় ছাড়া না হয় সেই অনুরোধ বার বার করেন।