সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

ইন্টার্নশীপের তিন মাসের ভাতা আদায়ের দাবিতে মানববন্ধন

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা ব্যুরো: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) মঙ্গলবার (১৩ই মে) অস্থায়ী ক্যাম্পাস-১ এ ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ১ম ব্যাচের শিক্ষার্থীরা এক আন্দোলন ও মানববন্ধন করেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ১ম ব্যাচের শিক্ষার্থীরা  কারিকুলাম অনুযায়ী বারো মাস ব্যাপী ইন্টার্নশিপ সম্পন্ন করেন। গত তিন মাস ব্যাতিত (ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল) বাকি নয় মাসের নির্দিষ্ট পরিমাণ সম্মানী প্রদান করা হয়।

শিক্ষার্থীরা প্রশাসনের নিকট এ বিষয়ে জানতে চাইলে, প্রশাসনের পক্ষ থেকে  শিক্ষার্থীদের একত্রে তিন মাসের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয়।

কারণ হিসেবে বাজেটের ঘাটতি উল্লেখ করা হয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক জুন-জুলাই মাসে বাজেট আসলে তা পরিশোধ করার আশ্বাস দেয়া হয়। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় যে, ইন্টার্নিশিপের ভাতা না পাওয়া পর্যন্ত, কেউ পরীক্ষায় বসবে না। পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবার পরেও বকেয়া টাকা পরিশোধ করা হয় নি। যার প্রেক্ষিতে গত ৩ই মে ফাইনাল পরীক্ষা শিক্ষার্থীরা বয়কট করেন। এতেও প্রশাসনের টনক না নড়ায়, শিক্ষার্থীরা প্রশাসনকে বিষয়টি সরাসরি অবগত করলে, প্রশাসন ইন্টার্নশিপের বকেয়া ভাতা প্রদানের ক্ষেত্রে পূর্বে নিশ্চয়তা দিলেও পরে তা অস্বীকার করে।

উক্ত পরিস্থিতিতে শিক্ষার্থীরা আজ আন্দোলন ও মানববন্ধন করেন। আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, আমাদের দাবি দুইটি। এক হলো, আমাদের বকেয়া নায্য টাকা অতিদ্রুত পরিশোধ করতে হিবে এবং দুই, ফাইনাল পরীক্ষা অতিসত্ত্বর সম্পন্ন করতে হবে।