সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

রংপুরের চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

রংপুর ব্যুরো: র‌্যাব-১৩, রংপুর এর অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার। গতকাল বুধবার র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের একটি দল ১৩ মে ২০২৫ রাত সাড়ে ১০ টায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মরাহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (রংপুর জেলার মিঠাপুকুর থানার মামলা নং-২৫/২২৭, তারিখ-১১/০৫/২০২৫ খ্রিঃ, ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলার এজাহারনামীয় ০৪ নং আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানার সন্তোষপুর (শ্রীপুর) এলাকার মৃত নেছার উদ্দিনের ছেলে মোঃ বকুল মিয়া (৫৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৫ তারিখ সকাল সাড়ে ৮ টায় ভিকটিম প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী বাড়ীতে খেলাধুলা করার জন্য যায়। এক পর্যায়ে ঐ বাড়ীর মালিকসহ বেশ কয়েকজন সু-কৌশলে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের করার চেষ্টা করে। অতঃপর লোকজন জানাজানি হওয়ায় ভিকটিমকে ধর্ষণ করতে না পেরে হত্যা করে এবং বালু চাপা দিয়ে লাশ গোপন করার চেষ্টা করে।

স্থানীয় কয়েকজন জানান, ভিকটিম’কে গলা চেপে ধরে আসামীরা তার ব্যবহৃত ধাঁরালো বাটাল দিয়ে মাথার বিভিন্ন জায়গায় ও কপালে উপর্যুপরী আঘাত গুরুতর রক্তাক্ত জখম করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন।