সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি ব্রজেন্দ্রনাথ মন্ডল (৫২) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে জয়পুরহাটের আক্কেলপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর শহরের সিদ্ধির মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা মহিকুল ইসলাম ২০১৬ সালে ব্রজেন্দ্রনাথের বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলা করেন। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর ২০২২ সালে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত ব্রজেন্দ্রনাথকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এবিষয়ে তার জামাতা জগদিশ চন্দ্র বলেন, আমার শশুড় বায়ার ক্রপ সায়েন্স নামের একটি কীটনাশক কম্পানীর ডিলার ছিলেন। তাদের ব্যবসায়ীক লেদদেন পরিশোধ করা হয়েছিল। তারপরও তারা মামলা করেছে পরে রায়ও হয়েছে যা আমার শশুড় জানতেন না।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ব্রজেন্দ্রনাথ মন্ডল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সম হই। তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করার জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।