সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মহানগরের পূজা মন্ডপে সিসিকের অনুদান প্রদান

জেলা প্রতিনিধি, সিলেট :
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সিলেট মহানগরের পূজা মন্ডপে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের পূজা মন্ডপ সমূহের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন।
সিলেট মহানগরের ৫০টি পূজা মন্ডপের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিসিকের হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ, কোষাধ্যক্ষ মো. আব্দুল হামিদ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ সাধারণ সম্পাদক চন্দন দাশ, সহ সাধারণ সম্পাদক মনজ দত্ত মুন্না, আইন বিষয়ক সম্পাদক বিজয় কুমার দেব এ্যাডভোকেট, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।