সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রংপুরে নিরাপদ ফসল উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুর ব্যূরো: নিরাপদ ফসল উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম)শীর্ষক কৃষক প্রশিক্ষণ রংপুর বিনা উপকেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয় ।

গতকাল  রবিবার বিকেলে কৃষক প্রশিক্ষণে বিনা  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলীর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন বিনা উদ্ভিদ রোগতত্বের বিভাগীয় প্রধান ডক্টর মাহবুবা কানিজ হাসনা,রংপুর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক ডক্টর মো: এনামুল হক , গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের,সরেজমিন কৃসি পশিক্ষণ ইনস্টিটিউটেরমূখ্য প্রশিক্ষক মো: মাহবুব রশীদ,সরেজমিন গবেসণা বিভাগের এস এসও ডক্টর মো: জান্নাতুল ফেরদৌস বিনা রংপুর কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান ও মো:মোতালেব রহমান  প্রমূখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ কুষক প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর জেলার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।