সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কালীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছে (কনা) ছদ্দ নামের এক তরুনী।
মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের তরুনী একই এলাকার প্রতিবেশী হরিদেবপুর গ্রামের ইসমাইলের পূত্র মোরশেদের সাথে ২০১৪ সাল থেকে পরিচিত। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় পরিণয়ে। বিয়ে করার কথা বলে গত বছরের নভেম্বর মাসের ৩০ তারিখে ধর্ষকের গ্রামের বাড়ি হরিদেবপুরে নিয়ে আসে। বিয়ের প্রতিশ্রæতির কথা বলে কনার সাথে অনৈতিক কাজ করা প্রস্তাব দিলে কনা অস্বীকৃতি জানায়। ঐ দিন দুপুর বেলা বাড়িতে একা পেয়ে কনার সাথে অশ্লিল আচরন শুরু করে। এক পর্যায়ে জোর পূর্বক কনাকে ধর্ষণ করে মোরশেদ ।
ধর্ষিতা কনা জানায়, এঘটনার পর হতে মোরশেদ বিয়ে করবে বলে কালক্ষেপন শুরু করে এবং কৌশলে এড়িয়ে চলতে থাকে। গত ১৯ মে সকালে হরিদেবপুর এলাকায় তার সাথে সাক্ষাত হলে বিয়ে করার কথা বলতেই ধর্ষক উল্লাস করে আমাকে বলে তোকে ভোগ করার করেছি বিয়ে করব কেন? মামলা করলে মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে ছড়াইয়া দিয়ে তোর জীবন নষ্ট করে দিব।
এঘটনায় ধর্ষণের স্বীকার তরুনী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল গাজীপুর জর্জ কোর্ট আদালত -এ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার ইসমাইলের পূত্র মোরশেদ (৩১) কে আসামী করে মামলা দায়ের করেন। সিপি মোকদ্দমা নং-১৫০, ২৪/০৫/২৫ ইং।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবি এ্যাডভোকেট সানিয়া জোনাকি প্রতিবেদককে বলেন, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত গাজীপুর জর্জ কোট এ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিভিআই) গাজীপুরকে অধিকতর তদন্তের জন্য আদালত আদেশ দিয়েছেন।