সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনার সাংবাদিক মামুন রেজার দাফন সম্পন্ন

খুলনা ব্যুরো:

চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চীফ ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) বাদ জোহর তার নামাজে জানাজা খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতী সুতীরকূল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক মো. এনামুল হকসহ খুলনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, চ্যানেল 24 ঢাকা অফিসের আউটপুট এডিটর কাইয়ুম তুহিন, যুগ্ম বাত্রা সম্পাদক তামিম রহমান, নাদিম হোসেন, দৈনিক ন্যাশনাল ডেক্স ইনচার্জ মনিরুল ইসলাম, সহযোগী সম্পাদক হকিকত জাহান হকি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) আবুল বাশার মো. আতিকুর রহমান, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ, মীর আতাহার আলী, দিঘলিয়া থানা বিএনপির আহবায়ক মো. সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক সঠিক মোজাম্মেল হোসেন, মোল্লা নাজমুল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামাতের সেক্রেটারি মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোলাম রসুল খান, মোল্লা নাজমুল হক, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী মোড়ল, আলহাজ সারোয়ার কান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, আসমা সারোয়ার খান বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, দিঘালিয়া জামে মসজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলামসহ এলাকার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক মানুষ। জানাজা পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াজুর ইসলাম।

উল্লেখ্য শুক্রবার (২০ জুন) নিজ বাসায় অবস্থানকালে বু‌কে ব্যাথা অনুভূত হওয়ার পর রাত ৯ টার দি‌কে তা‌কে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক রাত পৌ‌নে ১০ টার দি‌কে তা‌কে মৃত ঘোষণা করেন।

সাংবা‌দিক মামুন রেজার প্রথম নামা‌জের জানাজা শুক্রবার রাত সোয়া ১২ টায় জা‌তিসংঘ শিশুপা‌র্কের পা‌শে আল হেরা জা‌মে মসজিদের সাম‌নে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ খুলনা প্রেসক্লাবে নেওয়া হলে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় । এরপর রাতেই মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি দিঘলিয়ার ব্রক্ষগাতী গ্রামে।