সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে মাদক কারখানায় সেনাবাহিনীর অভিযান, আটক ৩

জয়পুরহাট প্রতিনিধিঃ 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি মাদক কারখানায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার স্টেশন রোড এলাকার রাজু মন্ডলের মাদক কারাখানায় অভিযান পরিচালনা করা হয়।

আটককরা হলেন- মাদক কারখানার মালিক আক্কেলপুর পৌরশহরের দেবপাড়া মহল্লার বাসিন্দা রাজু মন্ডল (৫০), ওই মাদক কারখানার কর্মচারী মফিজুল ইসলাম (৪০) ও সুজন কুমার (৩৫)।

জয়পুরহাটের অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ওই ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহীর নের্তৃত্বে আক্কেলপুর উপজেলার স্টেশন রোড এলাকায় একটি মাদক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সেধারী ওই কারাখানায় প্রতিমাসে যে পরিমাণ মাদক বিক্রির কথা, তার চেয়ে বেশি মাদক বিক্রি করা হতো। আবার মাদক সেবনকারী যেসব ব্যক্তিদের লাইসেন্স রয়েছে, তাদের ছাড়াও অন্যদের কাছে মাদক বিক্রি করা হতো। পড়াশোনা করা কিশোর ও যুবকরা সেখান থেকে মাদক ক্রয় করতেন। এসব বিভিন্ন তথ্যে গড়মিল পাওয়ায় অভিযান চালিয়ে ২৪৯ লিটার দেশীয় চোলায় মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, রাজু মন্ডল লাইসেন্সেধারীদের ছাড়াও মাদক বিক্রি করতেন। আবার যে পরিমাণ মাদক বিক্রি করার কথা, তার চেয়েও বেশি বিক্রি করতেন। আর এসবের কোন তথ্য সঠিক দিতে পারেননি। এজন্য সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক জব্দসহ তিনজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।