সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেহের ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 

আহসান হাবিব পাটওয়ারীঃ
চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ মেহের ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (রবিবার) কলেজ অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে, উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, চাঁদপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্ধুদ্ধ হয়ে আগামীর নেতৃত্বে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোজাম্মেল হক পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও উচ্চশিক্ষায় সফলতা কামনা করে বলেন, “শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং একজন আদর্শ মানুষ হওয়ার জন্য দরকার।”

এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, কলেজ গভর্নিং বডি সদস্য আবুল কাশেম (সাবেক কমিশন), কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণপর্ব পরিবেশিত হয়।

উক্ত মেহের ডিগ্রি কলেজ থেকে চলিত সেশনে এইচএসসি পরীক্ষা দিবেন মোট ৩৫০ জন শিক্ষার্থী।