সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৪/২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৪-২৫ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়। বুধবার (২৪ জুন) বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ফারুক আহমেদ।  উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোহান্মদ  রহমাতুল্লাহ মাতুব্বার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম হাওলাদার, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন স্বপন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম ওমর সহ শতাধিক প্রান্তিক কৃষক। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে বিনামূল্যে পাঁচ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।