সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিা॥ বরিশালের বাবুগঞ্জে সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র। বুধবার সকালে উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর বন্দর বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পাপীর খানম, ভূমি সেবা সহায়তা কেন্দ্র ইনচার্জ আল-আমিন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, ন্দ্রত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যেসব মানুষ তথ্য-প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা।

মোঃ আল-আমিন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি