সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

রাজবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবদুল কুদ্দুস শেখ (৬০) নামে এক ভ- কবিরাজের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার নির্যাতিতা গৃহবধূ রাজবাড়ী থানায় একটি মামলা করেলে অভিযান চালিয়ে ওই কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। কবিরাজ কুদ্দুস রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের মৃত নছর উদ্দিন শেখের ছেলে। গৃহবধূর অভিযোগ, গর্ভধারণের জন্য নানা ধরনের চিকিৎসা গ্রহণ করছিলেন তিনি। দুই মাস আগে তিনি কবিরাজ কুদ্দুস সেখের কাছ থেকে ওষুধ নিয়ে সেবন করেন। গত ২০ আগস্ট বিকেলে কবিরাজ কুদ্দুস তার বাড়িতে আসে এবং কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। একই ভাবে গত ১ অক্টোবর বিকালে এবং গত ৬ অক্টোবর তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ৬ অক্টোবর ওই ভ- কবিরাজকে হাতেনাতে ধরে ফেলেন তার স্বামী। পরে কুদ্দুস তার স্বামীকে মারধর করে পালিয়ে যায়। রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে।