সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাসের জানালায় ট্রাকের চাপে বাকৃবি শিক্ষকের হাত বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহে চলন্ত বাসে ট্রাকের চাপায় হাত হারালেন বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী অধ্যাপক হাসান মোরশেদ আলী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হাসান মোরশেদ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক। তিনি শেরপুর শহরের চকপাঠক মহল্লার আ. মতিনের ছেলে। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আহত হাসান মোরশেদ আদিল পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয় থেকে শেরপুর যাচ্ছিলেন। অসাবধানতাবশত তার ডান হাতটি জানালার বাইরে ছিল। এ সময় শেরপুর থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে চাপা দেয়। এতে সঙ্গে সঙ্গে ওই শিক্ষকের হাতটি রাস্তার পাশে পড়ে যায়। পরে বাসটি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে চালক পালিয়ে যায়। তিনি আরও জানান, স্থানীয়রা আহত শিক্ষককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। আহত শিক্ষকের হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করে অন্যান্য শিক্ষকদের মাধ্যমে ঢাকায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন জানান, রাতেই আহত সহকারী অধ্যাপক হাসান মোর্শেদকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ত্রোপচার করা হচ্ছে বলেও জানান তিনি।