সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। তবে সময়মতো ইজেক্ট করতে পারায় পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। খবর সিএনএনের।

বুধবার (৩০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানায়, পাইলট সফলভাবে বিমানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসেন এবং নিরাপদেই আছেন। দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি বলেও নিশ্চিত করে নৌবাহিনী।

তবে ঠিক কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। নৌবাহিনী জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে।

এদিকে, মার্কিন সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন, যারা এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করে, তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। নিয়মিত অফিস সময়ের বাইরে থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। প্রযুক্তির সর্বোচ্চ সমন্বয়ে তৈরি এই বিমানে রয়েছে স্টেলথ ক্ষমতা, উন্নত সেন্সর প্রযুক্তি ও বহুমুখী যুদ্ধ সক্ষমতা।