সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে: রিজভী

ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে প্রত্যাশা অনুযায়ী ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে সেটি এখনো পূরণ হয়নি। এখনো পাড়া মহল্লায় মব হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের রোডম্যাপের ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে সেগুলো বাতিলের পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেটিও নিশ্চিত করার দাবি জানান তিনি।

এসময় তিনি আরও অভিযোগ করেন, হাসিনার আমলের ঋণ খেলাপি করে যারা দেশের টাকা পাচার করেছে তাদের অনেককে নতুন করে পুনর্বাসন করা হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।