সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল যশোর

সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিরামপুরেই। রাজধানী ঢাকা থেকে এই উৎপত্তিস্থল প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এ মাসে এটি তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্পের ঘটনা। এর আগে, ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সাত দিনের ব্যবধানে, ২১ সেপ্টেম্বর আবারো ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। তখন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাই কম্পনের কেন্দ্রবিন্দু ছিল, যার মাত্রা ছিল ৪.০।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সাংবাদিকদের জানান, “আজ অনুভূত হওয়া ৩.৫ মাত্রার ভূমিকম্প একটি নিম্নমাত্রার ভূমিকম্প। মনিরামপুরই এর উৎপত্তিস্থল।

 

এনএনবাংলা/