সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

 

রাজধানীর ভাটারা এলাকা থেকে কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) গভীর রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম অপূর্ব পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী হলেও কোন বিভাগে পড়েন তা জানা যায়নি।

পুলিশ জানায়, শনিবার দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননাকর কিছু ভিডিও পোস্ট করা হয়। দ্রুতই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে অনলাইনে অভিযুক্তের শাস্তির দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাতে একদল ছাত্র ও স্থানীয় জনতা অপূর্বের বাসার সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার মারধরে আহত শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এনএনবাংলা/