সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট সংকটে চিকিৎসা চলছে বারান্দার কাঠের বেঞ্চে

ডামুড্যা (শরীয়তপুর):

শরীয়তপুর ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীর বেদ সংকটে হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে বারান্দায় কাটের টেবিলে স্যালাইন পুশ করে সালানকে ঝুলিয়ে রাখা হয়েছে দরজার সাথে। ২৬ শে অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকার সময় পূর্ব ডামুড্যা থেকে আসা ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি করা হয়। রোগীদের সিট সংকটের কারণে তাকে বারান্দায় কাঠের বেঞ্চে উপরে শুয়ায়ে ডায়রিয়ার স্যালাইন পুশ করে স্যালাইন  ঝুলিয়ে রাখা হয় দরজার হুকের সাথে।রোগীর নাম বলতে অনিচ্ছুক ডাক্তারের ভয়ে যদি তার চিকিৎসা সঠিকভাবে না হয় এজন্য নাম বলতে অনিচ্ছুক। হাসপাতাল ঘুরে দেখা যায় রোগীর সংখ্যা বেশি এতে রোগী সিট সংকটের ফলে রোগীদের চিকিৎসা চলছে নতুন /পুরাতন ভবনে সাধারণ বেডগুলোতে ডায়রিয়া ঠান্ডা জ্বর সর্দি পেটে ব্যথা এবং কি ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী চারজন ভর্তি হয়েছে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে । এই ব্যাপারে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার নাসিমা বলেন আমাদের হসপিটালে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি গত ২৪ ঘন্টা থেকে আজ সকাল পর্যন্ত নতুন ডেঙ্গু রোগী ৪জনকে ভর্তি করা হয়েছে ,ডাক্তার সংকট থাকায় রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ রাফিউল আহমেদ ধ্রুব  জানান উপজেলায় ৫০ বেডের বেশি হয় না,  রোগী বেশি হয়ে গেলে সে ক্ষেত্রে রোগী কে ফ্লোরে তোশখ বিছিয়ে চিকিৎসায় দিতে হয় এটা আমাদের জন্য দুঃখ জনক।

জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন কে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন আমি কেবিনেট জুম মিটিং এ ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা বলবো।