সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা

Oplus_16908288

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে ওজন পরিমাপ মানদন্ড আইন ও সড়ক পরিবহন আইন অমান্য করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার মামলায় ১১ হাজার ৫শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৩৯ ধারার অপরাধে মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় পৃথক মামলায় তিন চালককে বিভিন্ন অঙ্কে এক হাজার ৫শত  ৫০ টাকাসহ মোট ১১ হাজার ৫শত ৫০ টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আসামীরা হলো পৌরসভার মেসার্স উত্তরা ফিলিং স্টেশন, তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার সতীশের পূত্র সজীব, নাগরী ইউনিয়নের গাড়ারিয়া এলাকার ওয়াজউদ্দিনের পূত্র মহসিন এবং বাহাদুরশাদী ইউনিয়নের জুগুলী এলাকার মুন্জুরের পূত্র আবু তাহের। তাদের বিভিন্ন অংকে অর্থদন্ড প্রদান করা হয়।

প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন গাজীপুর বিএসটিআই এর  পরিদর্শক (মেট্রোলজি) মহিউদ্দিন ওয়ারেছী, বেঞ্চ সহকারী মোঃ আলামিন ভূইয়া ও আনসার সদস্যবৃন্দ।