সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গানের বাইরে ঐশী এখন চিকিৎসক

অনলাইন ডেস্ক :

গায়িকা হিসেবেই ফাতিমা তুয যাহরা ঐশীকে চেনেন অনেকে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে পড়াশোনাটা তার চিকিৎসাশাস্ত্র নিয়ে। তাই গানের বাইরে এখন আরও একটি পরিচয় যুক্ত হলো। ঐশী এখন চিকিৎসক। কারণ, সোমবার তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর সেখানে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এই আনন্দের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন তিনি। চিকিৎসকের পোশাক গায়ে জড়িয়ে একটি ছবি পোস্ট করে ঐশী লেখেন, ‘আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। সৃষ্টিকর্তার রহমতে আমার নামের পাশে ডাক্তার শব্দটি যুক্ত হয়েছে। এখন থেকে আমি ডা. ফাতিমা তুয যাহরা ঐশী।’ ঐশী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকার শমরিতা মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। সেখান থেকেই এমবিবিএস পাস করলেন তিনি। ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে সংগীতে যাত্রা শুরু হয় তার। অ্যালবামের গান গাওয়ার পাশাপাশি মঞ্চ পরিবেশনাতেও তিনি প্রশংসিত। ২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রেৃ’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তরুণ এই সংগীত তারকা।