সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শেষের পথে ইমন-আইরিনের সিনেমার শুটিং

অনলাইন ডেস্ক :

যাপিত জীবনের আড়ালে থাকা অন্য এক জীবনের গল্পই হলো ‘কাগজ’। থ্রিলার-রোমান্টিকধর্মী এই সিনেমাটি নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও নায়িকা আইরিন সুলতানা। শিল্পীরা জানালেন, তাদের কাজ প্রায় শেষ। আর চলতি বছরই এর শুটিং সম্পন্ন হবে বলে নিশ্চিত করলেন জুলফিকার জাহেদী। নির্মাতা বললেন, ‘সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। তিনি কীভাবে একটি ফিলসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠে, তা দর্শকরা এই সিনেমায় দেখতে পাবেন। এরইমধ্যে চলচ্চিত্রটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরোটা সম্পন্ন করে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে এটি আসবে।’ চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি এখানে লেখক ইমন আহমেদ চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে, কাগজের মধ্যে লেখা। কাগজের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক আছে।’ আর নায়িকা জানালেন, তিনি রেনু চরিত্রে অভিনয় করছেন। সে বনেদি পরিবারের মেয়ে। ‘কাগজ’-এ ইমন ও আইরিন ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। বিশেষ চরিত্রে আছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী। গল্প, চিত্রনাট্য ও প্রযোজনা করছেন নির্মাতা নিজেই।